প্রাথমিক-মাধ্যমিকে সঙ্গীত শিক্ষা নিয়ে হেফাজতের আপত্তি - July24bd

Breaking

July24bd

বাংলাদেশের সর্বশেষ খবর, রাজনীতি, আন্তর্জাতিক সংবাদ, খেলাধুলা, বিনোদন ও ব্রেকিং নিউজের বিশ্বস্ত বাংলা নিউজ পোর্টাল।

script> atOptions = { 'key' : 'bbc99ef66f096113d23e563799348298', 'format' : 'iframe', 'height' : 60, 'width' : 468, 'params' : {} };

Thursday, 2 April 2026

প্রাথমিক-মাধ্যমিকে সঙ্গীত শিক্ষা নিয়ে হেফাজতের আপত্তি

 


প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষা চালুর সরকারি সিদ্ধান্তের প্রতি আপত্তি জানিয়েছে হেফাজতে ইসলাম। বৃহস্পতিবার (২ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এই প্রতিক্রিয়া জানান।


সংগঠনটির নেতারা বলেন, ধর্মপ্রাণ মুসলিম অভিভাবকদের মতামত উপেক্ষা করে এমন উদ্যোগ শিক্ষার্থীদের ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী হতে পারে। তারা সরকারের কাছে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।


বিবৃতিতে সংগঠনের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান বলেন, ইসলামে বাদ্যযন্ত্র অনুমোদিত নয়—এমন বিশ্বাসের কারণে সঙ্গীত শিক্ষা বিষয়টি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সংবেদনশীল। তাই প্রাথমিক ও মাধ্যমিকে বাধ্যতামূলকভাবে সঙ্গীত অন্তর্ভুক্ত করা হলে তা মুসলিম শিশু-কিশোরদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ হিসেবে দেখা হবে। তারা বলেন, ধর্মীয় স্বাধীনতা বিবেচনায় এটি যেমন অযৌক্তিক, তেমনি সব শিক্ষার্থীর জন্য একযোগে সঙ্গীত শিক্ষা আরোপ করাও যুক্তিসঙ্গত নয়।


নেতারা আরও বলেন, দেশে সঙ্গীত শিক্ষার জন্য আলাদা বিশেষায়িত প্রতিষ্ঠান রয়েছে। যেসব অভিভাবক তাদের সন্তানকে সঙ্গীত শেখাতে চান, তারা সেসব প্রতিষ্ঠানের মাধ্যমে তা করতে পারেন। সবার জন্য এটিকে আবশ্যক করা প্রয়োজন নেই।


বিবৃতিতে উল্লেখ করা হয়, সঙ্গীত শিক্ষার তুলনায় নৈতিক ও ধর্মীয় শিক্ষাই শিশুদের জন্য অধিক গুরুত্বপূর্ণ। এ কারণে দীর্ঘদিন ধরে প্রাথমিক স্তরে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জানিয়ে আসছেন ওলামায়ে কেরাম। মুসলিমসহ অন্যান্য ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য পৃথক ধর্মীয় শিক্ষক নিয়োগ দিলে সবার ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত হবে বলেও তারা মত দেন।

No comments:

Post a Comment